১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদ-উল-আযহার পরবর্তী সময়ে ট্রেনযোগে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজ রোববার (৮ জুন) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনসমাগমপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ কারণে ট্রেন ভ্রমণে সকল যাত্রীকে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার সময় ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের কার্যকর প্রচার চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

আপডেট সময়: ০১:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫