০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি, অস্ত্র ও খেলনা পিস্তলসহ পাঁচজন গ্রেফতার: ডিবি

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৪ জুন ২০২৫:
রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রোবক্স গাড়ি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—জুলহাস (৩৭), মোঃ কামাল হাওলাদার (৪০), মোঃ তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)।

শনিবার রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি উক্ত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ডিবি মিরপুর বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়, তবে দুইজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি, অস্ত্র ও খেলনা পিস্তলসহ পাঁচজন গ্রেফতার: ডিবি

আপডেট সময়: ১০:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫