১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

ইমাম আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের অডিশন শুরু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় বরিশাল সিটির কাশিপুর এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) মডেল মাদ্রাসায় বরিশাল জেলার অডিশন সম্পন্ন হয়।

হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন ফারুকের সভাপতিত্বে অডিশনের প্রধান বিচারক ছিলেন হাফেজ ক্বারী বেলাল মাদানী। পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা মাহফুজ ও হাফেজ মাওলানা ইয়ামিন।

বরিশাল জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অডিশন শেষে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (ইমাম) বলেন, “ইমাম আইডিয়াল ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার অডিশন বরিশালসহ মোট ছয় জেলায় অনুষ্ঠিত হবে।”

এ ছাড়া তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে দুই ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ধর্মপাশার তরুণীর সঙ্গে চীনা যুবকের বিয়ে

ইমাম আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বরিশাল বিভাগীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন শুরু

আপডেট সময়: ০৭:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫