০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে দেশজুড়ে সাইকেল ভ্রমণে নেত্রকোনার যুবক

মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে চড়ে দেশব্যাপী ভ্রমণে নেমেছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২২ বছর বয়সী তরুণ আশরাফুল ইসলাম মুন্না। তাঁর স্বপ্ন শুধু বাংলাদেশের ৬৪টি জেলা নয়, একদিন পুরো বিশ্ব ভ্রমণ করে লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা।

মোহনগঞ্জ উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা মো. ছারুয়ার জাহানের তিন ছেলের মধ্যে মুন্না সবার ছোট। এইচএসসি পাস করা এই তরুণ পড়ালেখার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ভ্রমণপ্রেমী। গত ১ জুন থেকে তিনি পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরে দেখার অভিযান শুরু করেন।

ইতোমধ্যে তিনি নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরসহ সাতটি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। প্রতিটি সফরে তিনি মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরছেন। তাঁর ভ্রমণের বিভিন্ন মুহূর্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে ফেসবুক পেজ Munna Creation 01-এ, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

মুন্না বলেন, “ভ্রমণ করলে মনে প্রচণ্ড শান্তি অনুভব হয়। ইচ্ছা আর সাহস থাকলে যেকোনো বয়সেই স্বপ্ন পূরণের পথে বেরিয়ে পড়া যায়। আমার লক্ষ্য বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ শেষ করা। এরপর পাসপোর্ট-ভিসা নিয়ে বিশ্ব ভ্রমণে বের হব। আমি বিশ্বাস করি, একদিন পুরো বিশ্ব ঘুরে দেখব।”

মুন্নার এই ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত তাঁর পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর সাহসী উদ্যোগের প্রশংসা করছেন। স্থানীয়দের মতে, ঘরে বসে না থেকে দেশকে জানার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক কাজে অনুপ্রাণিত করবে। একদিন বাংলাদেশের আনাচে-কানাচের সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরে দেশের সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশাই সবার।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে দেশজুড়ে সাইকেল ভ্রমণে নেত্রকোনার যুবক

আপডেট সময়: ০১:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬