০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের অপরাধে বাসাইলের বাসুলিয়ায় মোবাইল কোর্ট,যুবকের অর্থ ও কারাদণ্ড

বসাইল  উপজেলার বাসুলিয়া (চাপড়াবিল) এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত ৮ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মোঃ রবিন(২৩),পিতা রিয়াজ গ্রাম ভাতকুড়া, ইউনিয়ন করটিয়া,উপজেলা টাঙ্গাইল সদর,জেলা টাঙ্গাইলকে
আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এ সময় বাসাইল থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাসাইল থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা বিনষ্টকারী যে কোনো অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাসাইল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

মাদক সেবনের অপরাধে বাসাইলের বাসুলিয়ায় মোবাইল কোর্ট,যুবকের অর্থ ও কারাদণ্ড

আপডেট সময়: ১১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬