নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজারের অধিক বোতল ফেনসিডিল ধ্বংস

লেখক: মাশরুম আহম্মেদ মিতুল নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: জুলাই ২২, ২০২৬

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজার (১৬,০০০) এর অধিক বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

আজ বিকেলে জেলা পুলিশের উদ্যোগে আদালতের নির্দেশনা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

শিরোনাম