
ঐক্য , সহযোগিতা ও চালকদের সার্বিক কল্যাণে কাজ করবে অরাজনৈতিক এই সংগঠন
অটো চালকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, সহযোগিতা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে “অটো চালক সংগঠন, কাকুরা হতে বাদশাগঞ্জ রোড” নামে একটি অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। অটো চালকদের অধিকার ও স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি চালকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একে অপরের পাশে থেকে সংগঠনের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সকল সদস্যের কল্যাণে কাজ করার মাধ্যমেই সংগঠনের উদ্দেশ্য সফল হবে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন—
সভাপতি: মোঃ রানা
সাধারণ সম্পাদক: নুরুজ্জামান
অর্থ সম্পাদক ও ক্যাশিয়ার: মোঃ হামীম
প্রচার সম্পাদক: মোঃ কিবরিয়া
সহ-সাধারণ সম্পাদক: মোঃ স্বাধীন
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে অটো চালক সংগঠন, কাকুরা হতে বাদশাগঞ্জ রোড ভবিষ্যতে চালকদের অধিকার, কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা সকল চালককে সংগঠনের নিয়ম-কানুন মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক 



















