০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি — ০৮ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় চিলমারী সরকারি কলেজ ৫–১ গোলের ব্যবধানে কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলামসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার মোট ১২টি কলেজ অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় চিলমারী সরকারি কলেজের ইমরান ২টি, রিয়াদ ২টি এবং মুরাদ ১টি গোল করেন। অন্যদিকে কুড়িগ্রাম সরকারি কলেজের হয়ে একটি গোল করেন মিঠুন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “যুবসমাজকে অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে ফুটবলসহ নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে বড় ভূমিকা রাখে।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ধর্মপাশার তরুণীর সঙ্গে চীনা যুবকের বিয়ে

কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময়: ১১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫