০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

আগামী ১৭ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায় বাস্তবায়নকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় কর্মকর্তারা অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, আগামী ১৭ জুন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

আপডেট সময়: ০১:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬