০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব,
কুমিল্লা উপজেলা ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে উপজেলার শিক্ষা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

গত ৪ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মাহমুদা জাহান প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে তাঁর নেতৃত্ব স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, “ইউএনও মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এ অর্জন আমাদের সকলের জন্য গর্বের।”

এদিকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অভিনন্দনের ঢল নেমেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল এ অর্জনকে ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য একটি বিশেষ সম্মান হিসেবে দেখছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, “এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের মতে, মাহমুদা জাহানের এ সাফল্য উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও কর্মমুখী হতে অনুপ্রাণিত করবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

“হয়তো মাদক ছাড়ো, নয়তো বৌলাম ছাড়ো”।

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান

আপডেট সময়: ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬