০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এ্যাডভোকেট :হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান।

 নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রী নিপেন চন্দ্র রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অ্যাডভোকেট মোঃ হান্নান শাহ-সহঃআইন সম্পাদক,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে ভূল্লী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণের প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী, দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিনুর আরাফাত, বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলম, শুখান পুখুরী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সুবহান লিখন, ফরহাদ হোসেন, জিয়াউল হক সহ প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি অগ্নিকাণ্ড একটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ছাত্রদল এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বসতঘরসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছিলেন। ছাত্রদলের দেওয়া টিন ও নগদ অর্থ তাদের নতুন করে ঘর নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। এলাকাবাসী অ্যাডভোকেট হান্নান শাহ ও ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসিত হতে পারবে এবং তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

এ্যাডভোকেট :হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান।

আপডেট সময়: ১২:২৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬