
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ির ১নং মুড়াপাড়া রাস্তার কাজের চাঁদা না পেয়ে কর্মরত শ্রমিকদের মারধর করে ইউপিডিএফ।
গতকাল রবিবার ১৪ জুন বিকালে ইউপিডিএফ মূল দলের পোস্ট পরিচালক নিশান মারমার নেতৃত্বে তিনজন অস্ত্রধারী ব্যক্তি ১৫ জন বাঙ্গালী ও একজন অবাঙালি শ্রমিককে মুড়াপাড়া নতুন রাস্তা নির্মাণের কাজ করার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। মারধরের কারণ হিসেবে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা যাচ্ছে তিন কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত টাকা থেকে চাঁদার টাকা পরিশোধ না করায় মারধর করেন।
আহত ব্যক্তিরা হলেন, আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেন সহ ১৬ জন আহত ব্যক্তিরা মাটিরাঙা পৌরসভা এলাকার বাসিন্ধা।
পরবর্তীতে সিন্দুকছড়ি জোন কর্তৃক আহত শ্রমিকদের উদ্ধার করে হেফাজত স্থানে নিয়ে আসেন সেনাবাহিনী।
মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 


















