১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ০১ নং সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস হতে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মো: মিঠু (৪০)-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকা হতে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মো: জাহিদুল ইসলাম অনিক (২০)-কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড এবং একই পিতার ছেলে মো: ফাহদ হাসান মিম (১৯)-কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

অবশেষে বাস্তবায়নের পথে হাওরবাসীর বহুদিনের লালিত স্বপ্ন।

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

আপডেট সময়: ০৮:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬