০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ২০২৫:

কুড়িগ্রামে অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরাই আগামীতে আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে। নবীনদের উদ্দেশে তারা দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, “আজকের এই নবীন বরণ অনুষ্ঠানই শেষ নয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

নাসিম হত্যা মামলায় ৯ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ, ধর্মপাশায় সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫