ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলা বিলে বোরো ধান কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার
সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মোঃ দীন ইসলামের জমিতে ব্রি-৮৮ ধান কেটে এ উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি,সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন সোহাগ, প্রশান্ত বিশ্ব শর্মা, চঞ্চল মিয়া, আকমল হোসেন, মোঃ রায়হান হোসেন হৃদয় প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত জানান,এবছর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে এবং গতকাল পর্যন্ত (মঙ্গলবার) ৯৩০ হেক্টর জমি ধান কর্তন হয়েছে।
রিপোর্টারের নাম 























