০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার দুর্ভোগের মধ্যেই উখিয়া কোর্টবাজারে সবজির দাম দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধির অভিযোগ

টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় যখন সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন।ঠিক সেই সময় উখিয়ার কোর্টবাজার কাঁচাবাজারে বিভিন্ন ধরনের সবজির দাম দেড় থেকে দুই গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা আরও কঠিন হয়ে পড়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), উখিয়া শাখার সভাপতি আবুল কাশেম বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁর দাবি, কয়েকটি সবজির দাম স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যবসায়ীরা তাঁকে জানিয়েছেন, টানা বর্ষণ, বিভিন্ন এলাকা থেকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে মূল্য বেড়েছে।

আবুল কাশেম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ এমনিতেই বিপর্যস্ত। এই সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের জন্য বড় চাপ সৃষ্টি করছে। বাজারে কেউ অতিরিক্ত মুনাফা নিচ্ছে কি না, তা প্রশাসনের দ্রুত খতিয়ে দেখা উচিত।”

ক্যাব উখিয়ার পক্ষ থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বাজার মনিটরিং জোরদার, মূল্যবৃদ্ধির কারণ তদন্ত এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে বাজারের কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে পাইকারি বাজার থেকেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।

ক্যাব উখিয়া মনে করে, নিয়মিত বাজার তদারকি এবং কার্যকর নজরদারির মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা যাবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

নাসিম হত্যা মামলায় ৯ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ, ধর্মপাশায় সংবাদ সম্মেলন

বর্ষার দুর্ভোগের মধ্যেই উখিয়া কোর্টবাজারে সবজির দাম দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধির অভিযোগ

আপডেট সময়: ১২:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬