০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। দিবসটির বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আয়োজন করা হয় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ।

সোমবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভগিরভিটা গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও এবি পার্টির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুড়িগ্রাম জেলায় ৯ জন শহীদ হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও অনেক শহীদের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তীব্রতর হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময়: ০২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫