জামালপুরে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির আমানতকৃত অর্থ উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

লেখক: কাওছার আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি।
প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৬

আজ দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধার আন্দোলন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধার আন্দোলন কমিটির আহ্বায়ক মজনু সরকারের সভাপতিত্বে আহসান হাবীব রাসেল, সোহেল আহমেদ, সবুজ মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আল আকাবা বহুমুখী সমবায় সমিতি জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলার প্রায় ১২ হাজার ৫শত গ্রাহকের ৪ শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে তাদের আমানতের অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সমিতির আর্থিক কার্যক্রম তদন্ত এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান।পরে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম এর কাছে একটি স্মারকলিপি জমা দেন ভুক্তভোগীরা।

শিরোনাম