নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল ব্রিজের ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদি হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। জিহাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়। পরে তিনি মারা যান।আহত মেহেদি হাসান ‘স্টিড ফাস্ট’-এর পণ্য ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তাঁর অবস্থাও গুরুতর।নিহত জিহাদ ইসলামের জন্ম নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে। তাঁর বাবা মোহাম্মদ আলী। বর্তমানে তাঁরা নরসিংদীর নাগরিয়াকান্দিতে বসবাস করছেন।