০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০২:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে বাড়ির আঙিনা।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, নিহত শিশু দুটির নামাজে জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেয়াজ বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে তদন্ত করা হবে এবং থানায় ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

আপডেট সময়: ০২:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫