১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঈদগাঁও বশিরের দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত আসামীর নাম আয়াতুল্লাহ (৪৫)। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইদ্রিস পুরের মৃত মমতাজুল হকের পুত্র।

​পুলিশ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঈদগাঁও বশিরের দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি আয়াতুল্লাহকে আটক করা হয়।

​এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযানকে সাধুবাদ জানান সচেতন মহল। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

​এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬