০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার সড়ক শীঘ্রই উদ্বোধন হবে: উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

শফিকুল ইসলাম শরীফ | ৫ জুলাই ২০২৫:
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নবীনগর থেকে আড়াইহাজার হয়ে ঢাকার সঙ্গে সংযুক্ত সড়কটির নবীনগর অংশের কাজ শীঘ্রই উদ্বোধন করা হবে।

আজ শনিবার সরকারি সফরে প্রথমবারের মতো নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসে তিনি এ কথা জানান।

দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন,

“সঞ্চয়পত্রের সুদের হার বাড়ালে সবাই তা কিনতে উৎসাহী হবে, তখন ব্যাংকে কেউ টাকা রাখবে না। এতে ব্যাংকের তারল্য সংকট দেখা দেবে। তাই এ বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হবে।”

ব্যাংক খাত নিয়ে আশাবাদী হলেও স্থায়ী সমাধান নির্বাচিত সরকারের হাতে

দেশের ব্যাংক খাতের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,

“টাকা-পয়সা নিয়ে অনেকেই বিদেশে চলে গেছে, এমন ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি। ব্যাংক খাতে সংস্কার সময়সাপেক্ষ বিষয়। এটি বর্তমান সরকার নয়, নির্বাচিত সরকার এসে করবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা এবং আগেও ২২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে।”

তিনি আরও জানান, ব্যাংক খাত পুনর্বাসনের অংশ হিসেবে ইসলামী ব্যাংক এখন একটি বড় উদাহরণ হয়ে উঠেছে।

“ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট অনুযায়ী, কোনো গ্রাহকের টাকা মার যাবে না—সরকার তা নিশ্চিত করবে। তবে কিছু সময় লাগতে পারে।”

স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

দুপুর দেড়টায় নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন। সভা শেষে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যান এবং সেখানে কিছু সময় কাটান। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করেন।

উক্ত সফরে তাঁর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার সড়ক শীঘ্রই উদ্বোধন হবে: উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময়: ০৮:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫