কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির গো’পনাঙ্গে গু’রুতর জখম হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দু শুক্কুর পলাতক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দু শুক্কুর স্থানীয় গুরা মিয়ার ছেলে।শিশুর পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান অভিযুক্ত। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার পর শিশুটির গোপনাঙ্গে গুরুতর জখমের বিষয়টি সামনে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় শিশুটির মা ছদ্মনাম ‘খ’ বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনেও ঘটনার বিষয়ে তথ্য উঠে এসেছে।শিশুটির বাবা ছদ্মনাম ‘গ’ বলেন, আমার মাত্র চার বছরের ছোট্ট মেয়েটির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তার গো’পনাঙ্গে গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়েছে। অভিযুক্ত যেন কোনভাবেই পার পেয়ে না যায়। এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, আমি বিষয়টি জেনেছি। এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।অভিযুক্ত আব্দু শুক্কুরের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ দায়েরের একদিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।