মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে সভা

লেখক: শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি
প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মসূচির তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথভাবে তথ্য সংগ্রহ, যাচাই ও সংরক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি

শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি

শিরোনাম