আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সতর্কতা অবলম্বন এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিক্ষার্থীদের আগুন নেভানোর কৌশল, অগ্নিকাণ্ডের সময় নিরাপদে বেরিয়ে আসার পদ্ধতি এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।