০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রুনা পারভিন (৩৯)।
মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পূর্ব পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুনা পারভীনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রুনা পারভিন পেশাদার মাদক কারবারি। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

২০,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময়: ০৪:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫