০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৪:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২১ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে যাত্রাপুর যুব সংগঠন। এতে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প

মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার এবং সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান। এ সময় যুব সংগঠনের সদস্যসহ স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, যাত্রাপুর ইউনিয়নটি নদীবেষ্টিত হওয়ায় প্রতি বছর নদী ভাঙনের কারণে এলাকা সংকুচিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এ অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং বাল্যবিয়ের শিকার হচ্ছে অনেক মেয়ে। তাই চরাঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের জন্য চরাঞ্চলে বিদ্যালয় খুবই প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশুরা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই সরকারের কাছে আমাদের দাবি, যাত্রাপুর ইউনিয়নের চরে দ্রুত বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

নাসিম হত্যা মামলায় ৯ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ, ধর্মপাশায় সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

আপডেট সময়: ০৪:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫