০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি, কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে একটি সংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক উপপরিচালক (অ.দা) জনাব জেড.এ. সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব মো. আমিনুল হক সাদী।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ফরহাদ আহামেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং কোষাধ্যক্ষ জনাব আরিফ উল্লাহ আরিফসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।আলোচনায় বক্তারা যুব সমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে সততা, ঐক্য ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন এ সভার মাধ্যমে যুব উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সংগঠনের ধারাবাহিক কার্যক্রম কিশোরগঞ্জের তরুণ সমাজকে উন্নয়নের মূলধারায় যুক্ত করবে এবং একটি সমৃদ্ধ ও দায়িত্বশীল সমাজ গঠনে অবদান রাখবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা

আপডেট সময়: ১১:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫