০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা ভেটেরিনারি ও প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত কুমার মোহন্ত সভায় সভাপতিত্ব করেন।

দুই মাসব্যাপী (সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫) এ প্রশিক্ষণে চারটি ব্যাচে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে। দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

নাসিম হত্যা মামলায় ৯ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ, ধর্মপাশায় সংবাদ সম্মেলন

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময়: ১০:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫