০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যুব বিনিময় প্রোগ্রাম কিশোরগঞ্জে: তারুণ্যের বন্ধনে নতুন দৃষ্টান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭ নিউজটি পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার তরুণ প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক যুব বিনিময় প্রোগ্রাম। এ আয়োজনে শ্রীলঙ্কার ২০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রাণবন্ত মতবিনিময় সভায় দুই দেশের যুব সংগঠক ও উদ্যোক্তারা ভবিষ্যৎ সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন ও নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা আমিনুল হক সাদী।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্টের সভাপতি ও কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ আহামেদ, ফারজানা জুমা ও মঞ্জিল মিয়াসহ অন্যান্য যুব সংগঠক ও উদ্যোক্তারা।

বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক যুব বিনিময় প্রোগ্রাম কেবল মতবিনিময়ের ক্ষেত্রই তৈরি করে না, বরং তারুণ্যের বন্ধনে নতুন দৃষ্টান্ত স্থাপন করে। সাংস্কৃতিক বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের তরুণ সমাজ আরও শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

আন্তর্জাতিক যুব বিনিময় প্রোগ্রাম কিশোরগঞ্জে: তারুণ্যের বন্ধনে নতুন দৃষ্টান্ত

আপডেট সময়: ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫