০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

সভায় কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা ও সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রতিনিধিরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবি পার্টি জেলা কমিটির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, এনসিপির সমন্বয়ক মুকুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। এ ধরনের মতবিনিময় সভা সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

আপডেট সময়: ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫