কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 9, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর সাব-রেজিস্ট্রার অফিসের হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মো. সবুজ মিয়া।

নবনির্বাচিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। গত ১ আগস্ট সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হন মো. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে।”