০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে ঘন ঘন লোডশেডিং ও ভূতুরে বিলের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩৪ নিউজটি পড়েছে

দিনাজপুর প্রতিনিধি: মোঃ মাহবুব হোসেন মেজর

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিল আসছে—এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।

বক্তারা আরও বলেন, হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুরে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন হিলি স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোঃ ফরিদ খান, কামাল হোসেন রাজ, এসএম রেজা বিপুল, আলহাজ্ব সামছুল আলম, লিয়াকত আলী, রেজাউল করিম, হিলি মোটরসের মালিক মোঃ জুয়েল মিয়া, মোঃ ওয়াহেদুর রহমান রিপন, মোঃ এনামুল হোসেন তাজ, আনিছুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)-এর কাছেও হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুরে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

হিলিতে ঘন ঘন লোডশেডিং ও ভূতুরে বিলের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময়: ১০:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫