ফটো সাংবাদিক শিপন আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 23, 2025

নিজস্ব প্রতিবেদক:- ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) এশার নামাজের পর সিনিয়র ফটো সাংবাদিক মরহুম শিপন আহমেদের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক এইচ. এম. আমজাদ হোসেন মোল্লার উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শাহ পরান। এ সময় সাংবাদিকসহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই মরহুম শিপন আহমেদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।