নলছিটিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 16, 2025

নলছিটি প্রতিনিধি- মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের চায়নামাঠ চত্বরে দিনব্যাপী এ সেবাকার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে আগতদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ক্লিনিকগুলোর সহযোগিতায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।