রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: January 20, 2026

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রূপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রূপনগর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. সোহাগ (২৭), ২. মো. রায়হানুর রহমান (৩১), ৩. মো. আতিকুর রহমান (২৫), ৪. মো. ফজলুল হক (২৬), ৫. মো. শামীম হোসেন বেপারী (৩০), ৬. মো. কবির হোসেন (২৫) ও ৭. মো. ফাহাদ ইসলাম (২২)।

রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।