০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১২:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

প্রথম প্রহরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। গভীর রাতে ছোট ছোট শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল। ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের সম্মান রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে আমরা অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সর্বস্তরে সঠিক বাংলা ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আপডেট সময়: ১২:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬