চলতি বর্ষা মৌসুমে….. ঈদগাঁওতে “গরীবের ছাউনী”লবণে ব্যবহৃত পলিথিন বিক্রির হিড়িক

লেখক: এম আবু হেনা সাগর,ঈদগাঁও সদর প্রতিনিধি
প্রকাশ: July 8, 2026

 

ঈদগাঁওতে লবণ মাঠের ব্যবহৃত পলিথিন বিক্রির হিড়িক চলছে। টানা বৃষ্টিপাতের মাঝে ঈদগাঁওর হাটবাজারে গরীবের ছাউনী হিসাবে পরিচিত পলিথিন বিকিকিনি হচ্ছে দেদারছে।

মাথা গোঁজার স্থানে আবশ্যিক ভাবে ছাউনী দিতে হবে। খেটে খাওয়া শ্রমিক, অসহায় দিন মজুরসহ নিম্ম আয়সহ অভাবী শ্রেণীর মানুষ জন বিকল্প ছাউনী হিসেবে লবণে ব্যবহৃত পলিথিন,ত্রিপলের দিকে ঝুঁকছেন। ঈদগাঁও বাজারে বর্তমানে এসব পলিথিন বা ত্রিপল বেচাকেনার ধুম পড়েছে। বিকিকিনি হচ্ছেও প্রচুর। সহজলভ্য হওয়ায় এর কদরও বাড়ছে। এমনকি প্রায়শ পলিথিন বা ত্রিপল কিনতে পুরুষ মহিলা ক্রেতাদের ভিড় দেখা যায়।

জানা যায়,আধুনিক পদ্ধতির লবণ উৎপাদনে পুরু শক্ত এবং সাইজে বড় এসব পলিথিন(রং কাল) মাঠে ব্যবহার করে লবণ চাষীরা। লবণ চাষীরা মাঠে ব্যবহৃত পলিথিন ধুয়ে না ধুয়ে ভাঁজ করে বাজারে বিক্রি করতে নিয়ে আসে।

৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ঈদগাঁও ইউপি পরিষদের আশেপাশে গরীবের ছাউনী হিসাবে পরিচিতি লাভ এসব পলিথিন বিক্রি করার দৃশ্য চোখে পড়ে। ৮ হাত থেকে ২০ /২২ হাত পযন্ত পলিথিন মিলে। একেকটা একেকদামে বিক্রি করে থাকেন বিক্রেতারা। পলিথিন ছাউনীর কাজে ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশ সম্মত কিনা,টেকসই হবে কিনা,কোন ধরণের ক্ষতির আশংকা বা সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে সাধারণ গরীব মানুষের মাথা ব্যথা নেই।