গত ০৯/০৮/২৬ শনিবার ফাহিম মেডিকেল মেডিসিন কর্ণার নামে , বিজয় ২৪ চত্বরে ইকবাল মিয়ার একটি ঔষধ এর দোকানে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার মেডিসিন চুরির ঘটনা ঘটে, ইকবাল মিয়া ধর্মপাশা উপজেলার ফাতেমা নগর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান, ছোটখাটো এই ফার্মেসির আয় থেকেই তার সংসার চলে, এ অবস্থায় ঘটনাটি ঘটার পর ইকবাল মিয়া মানসিকভাবে ভেঙে পড়ে ও বেশ কিছুূদিন যাবত দোকানটি বন্ধ থাকতে দেখ যায়, বিষয়টি ধর্মপাশা হাসপাতাল রোড হাসপাতাল বনিক সমিতির নজরে আসলে বনিক সমিতির সকল সদস্য এর পক্ষ থেকে ২৩/০৮/২৬ তারিখে কিছু অর্থ অনুদানসহ নানান ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়,
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা হাসপাতাল রোড বনিক সমিতির সভাপতি দুলাল সরকার,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হোসেন, শফিকুল ইসলাম, কোষাধক্ষ্য সুকেশ চৌধুরী সহ জিবন মেম্বার, নুরু মিয়া সকল সদস্যবৃন্দ , এমনকি বেশকিছুদিন যাবৎ বিজয় ২৪ চত্বরে পাহারাদার না থাকায় তাৎক্ষণিক ভাবে হাসপাতাল রোড বণিক সমিতির পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করা হয়,এ সময় বনিক সমিতির সভাপতি দুলাল সরকার বলেন ধর্মপাশা বাজারে দিন দিন চুরি ছিনতাই বেরেয়েই চলেছে তাই সকলের উচিৎ সতর্ক থাকার পাশাপাশি পুলিশ টহল জোরদার করা ।
রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি। 

















