০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কামরুলের বিজয়ের জন্য মায়ের মানত, খাসি কিনতে অনুদান দিলেন এমপি কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থনের যে আবেগ তৈরি হয়েছিল, সংসদ নির্বাচনেও তার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসাকে ঘিরে অনেকের মধ্যেই তৈরি হয়েছে নানা ব্যক্তিগত স্মৃতি ও মানত।

এমনই এক মানতের ঘটনা ঘটেছে তাহিরপুরে। স্থানীয় এক নারী, যিনি কামরুজ্জামান কামরুলের একজন সমর্থক ও ভক্ত হিসেবে পরিচিত, তার ছেলে জানান—কামরুল সংসদ সদস্য নির্বাচিত হলে আল্লাহর নামে গনি শাহর মাজারে একটি খাসি মানত করেছিলেন তার মা। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে সেই মানত পূরণ করে মাজারে আগত মানুষদের খাওয়ানোর ইচ্ছা ছিল তার।

বিষয়টি দীর্ঘদিন ধরেই তিনি পরিবারের সদস্যদের বলে আসছিলেন—“আমি কামরুলের জন্য একটি খাসি মানত করেছি।”

গতকাল সুনামগঞ্জ সার্কিট হাউসে বালিজুরি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাখাওয়াত হোসেনের কাছে বিষয়টি জানান ওই পরিবারের সদস্য। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে অবহিত করেন।

বিষয়টি জানার পর কামরুজ্জামান কামরুল ওই মানতের খাসি কেনার জন্য অনুদান প্রদান করেন। পরে সেই অনুদানের অর্থ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় পরিবারের পক্ষ থেকে বলা হয়, একজন মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাস কখনো কখনো এমন আবেগঘন স্মৃতির জন্ম দেয়। কামরুজ্জামান কামরুলের প্রতি সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে—মুরব্বি থেকে শুরু করে যুবক ও শিশুদের মধ্যেও—এক ধরনের আলাদা ভালোবাসা ও ‘সফট কর্নার’ তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

পরিবারের সদস্য আরও বলেন, **“মানুষের দোয়া এমন এক জিনিস, দোয়ার মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। মায়ের সেই মানত পূরণের ইচ্ছা ছিল। কামরুজ্জামান কামরুল বিষয়টি জানার পর যে আন্তরিকতা দেখিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।”**

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই মানতের খাসি কিনে আল্লাহর নামে গনি শাহর মাজারে তা উৎসর্গ করে মানুষকে খাওয়ানোর আয়োজন করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

লেখক সম্পর্কিত তথ্য

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে কমিউনিটি পুলিশিং সভা ​অনুষ্টিত হয়েছে।

কামরুলের বিজয়ের জন্য মায়ের মানত, খাসি কিনতে অনুদান দিলেন এমপি কামরুজ্জামান কামরুল।

আপডেটের সময় : ০৬:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬