০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ঝটিকা মিছিলের সময় পুলিশের হাতে আটক ৯ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাস দমন আইনে কারাগারে প্রেরণ

নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় দেশের তিন জায়গায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাভারে গত শুক্রবার রাতে আটক ৯ জন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

গোপালগঞ্জ সদরে আটক ছয়জনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। কিশোরগঞ্জে আটক পাঁচজনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

গত শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমার ঢালে মিছিল করার সময় আটক ব্যক্তিরা সবাই কিশোর বয়সী। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাজুনিয়া গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার খবর পান। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

লেখক সম্পর্কিত তথ্য

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে কমিউনিটি পুলিশিং সভা ​অনুষ্টিত হয়েছে।

সাভারে ঝটিকা মিছিলের সময় পুলিশের হাতে আটক ৯ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাস দমন আইনে কারাগারে প্রেরণ

আপডেটের সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬