সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর ২০২৬) জাদুকাটা নদী ও শান্তিপুর নদীর পাড়ে পৃথক অভিযান চালানো হয়।জানা যায়, জাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত গ্রামবাসীদের অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে সতর্ক করা হয়।পরবর্তীতে শান্তিপুর নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নদীর উত্তর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় লাল মিয়া (৫৪)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং হোসেন আলী (২২)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনায় তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।তাহিরপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।