কুড়িগ্রামে শিশুসহ চার প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 26, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামে নারী ও শিশুসহ চারজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রায় স্বচ্ছলতা ও স্বনির্ভরতা অর্জনে সমাজসেবা অধিদপ্তর এই ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।