কুড়িগ্রাম প্রতিনিধি | ২২ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তাক মিয়া প্রার্থীর হাতে ফরমটি তুলে দেন।
উপস্থিত নেতৃবৃন্দ: মনোনয়নপত্র সংগ্রহকালে ডা. নজরুলের সঙ্গে উপস্থিত ছিলেন:
প্রার্থীর প্রতিক্রিয়া: মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “আজ আমার কাছে অত্যন্ত আনন্দের দিন। কুড়িগ্রাম-২ আসনের মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোট প্রদানের জন্য উন্মুখ হয়ে আছে। মানুষের মৌলিক অধিকার আদায় এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আশাবাদী, কুড়িগ্রাম-২ আসনের মানুষ ঈগল মার্কার পক্ষে রায় দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এবি পার্টির এই প্রার্থী দীর্ঘ সময় ধরে জেলায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।