০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৩:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩৮ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গড়িয়ারপাড়া এলাকায় জেলা ছাত্রশিবির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজান ও কুরআন নাজিলের মাস উপলক্ষে হাফেজে কুরআনদের সম্মান জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজুর রহমান সরকার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসেন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান হলো কুরআন নাজিলের মাস। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং হাফেজে কুরআনদের সম্মান করা মুসলিম সমাজের দায়িত্ব। বক্তারা হাফেজে কুরআনদের দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা

আপডেট সময়: ০৩:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬