০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট অফিসার্স ফোরাম-এর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকা-এ এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সচিব (অব.) তাঁর বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মসিউর রহমান, সচিব (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর মোঃ মনিরুজ্জামান, জনাব কে. কে. মণ্ডলসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট-১ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এবং বাগেরহাট-৪ সংসদীয় আসন থেকে প্রার্থী সোমনাথ দে।

রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী এবং পুলিশের আইজিপি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তারা বাগেরহাট অফিসার্স ফোরামের এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬