১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষবরণ উপলক্ষে কুড়িগ্রামে ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন পরিষদ’ গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে উৎসবমুখর ও বর্ণাঢ্য করে তুলতে কুড়িগ্রামে ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ৮১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্য জ্যোতি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম তানিম।

উৎসবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ উপ-পরিষদও গঠন করা হয়েছে। এসব উপ-পরিষদের আহ্বায়করা পদাধিকারবলে মূল উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপ-পরিষদগুলোর দায়িত্বপ্রাপ্তরা হলেন—প্রচারণা উপ-পরিষদের আহ্বায়ক আসিফ রহমান নিরব, ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী উপ-পরিষদের আহ্বায়ক মারজিয়া মেধা, সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক প্রারদ্ধ নিলয় এবং অর্থ উপ-পরিষদের আহ্বায়ক নাজমুস সাকিব শাহী।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। উদযাপন পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম তানিম কুড়িগ্রামের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

বর্ষবরণ উপলক্ষে কুড়িগ্রামে ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন পরিষদ’ গঠন

আপডেট সময়: ০২:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬