ঈদগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা প্রশাসনের হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্ৰহন করেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন।
বিচারকবৃদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ: ইলিয়াস মিয়া, ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক মো: ইয়াসির আরাফাত,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নাজমীন আক্তার ও সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন, পোকখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলমসহ অনেকে।