আশিক উদ্দিন চার মাসের ছুটি শেষে পুনরায় নিজ কর্মস্থলে গমন উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উদয়ন যুব সংঘ শেওলাপাড়া।
শুক্রবার (২৬ জুন) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প সময়ে আশিক উদ্দিনের অমূল্য সহযোগিতা, দিকনির্দেশনা ও অবদান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করেছে। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করেছে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “স্বল্প সময়ে আপনার অমূল্য সহযোগিতা ও অবদান আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছে, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে উদয়ন যুব সংঘের সদস্যবৃন্দ আশিক উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সৌজন্যে: উদয়ন যুব সংঘ শেওলাপাড়া, ছাতক, সুনামগঞ্জ।