আসন্ন ২নং সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আবু তাহের আহমেদ বাচ্চু দোয়া ও সমর্থন কামনা

লেখক: নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: August 2, 2026

– বিজ্ঞাপন –

 সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু তাহের আহমেদ বাচ্চু ভাই ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসা এই প্রার্থী নিজেকে অবহেলিত ও পিছিয়ে থাকা মানুষের উন্নয়নের সহযাত্রী হিসেবে তুলে ধরেছেন। তাঁর নির্বাচনী প্রচারণায় এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ের কথা তুলে ধরা হচ্ছে।
চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের আহমেদ বাদশু ভাই বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব।”
তিনি আসন্ন নির্বাচনে ২নং সেলবরষ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। পাশাপাশি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রচারেঃ ২নং সেলবরষ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।